রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিরাজগঞ্জে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।

এরমধ্যে, সিরাজগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে ৫ জন, গোশালা রোডস্থ কাঁচা পৌর মার্কেট এলাকা থেকে ৪ জন এবং চৌরঙ্গী মোড় সংলগ্ন চড় মালশাপাড়া চায়না বাঁধ এলাকা থেকে ২ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

জনপ্রিয়