Warning: file_get_contents(http://ipwho.is/34.58.105.103): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক-হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক-হেলপার নিহত

সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫), যিনি পাথর বোঝাই ট্রাকের চালক ছিলেন এবং একই এলাকার হেলপার ইমরান( ২৫)।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: