Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.4): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 125

শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

সংগৃহীত

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (রোববার) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। এরই পরিপ্রেক্ষিতে ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। তবে তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশন থেকে আরও সময় চাওয়া হবে।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

এর আগে, ৭ মে দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এ ছাড়া, শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: