সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

স্ত্রী-সন্তান নয়, শপথে থালাপতির সঙ্গী ছিলেন অভিনেত্রী তৃষা

স্ত্রী-সন্তান নয়, শপথে থালাপতির সঙ্গী ছিলেন অভিনেত্রী তৃষা

সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ আসরে বিজয়ের স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং দুই সন্তান জেসন ও ধিভ্যাকে দেখা যায়নি। অন্যদিকে, নীল কাঞ্জিভরম শাড়ি ও জুঁই ফুলের মালায় সেজে প্রথম সারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান। 

অনুষ্ঠান শেষে বিজয়কে অভিনন্দন জানিয়ে তৃষা বলেন, অভিনন্দন বিজয়, আমি খুব খুশি। এ সময় তিনি বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও কুশল বিনিময় করেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং তৃষার সরব উপস্থিতি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে।

বিজয় ও সঙ্গীতার ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে গত কয়েক মাস ধরে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রের দাবি, সঙ্গীতা ইতোমধ্যে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। 

যদিও বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে বিজয়ের ‘ঘিল্লি’, ‘লিও’-সহ বেশ কিছু সফল সিনেমায় তৃষা তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, আগামী ১৪ মে তৃষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘কারুপ্পু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়