সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

গোল করলেন নেইমার, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গোল করলেন নেইমার, তিন ম্যাচ পর জিতল সান্তোস

সংগৃহীত

ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামার আগের তিন ম্যাচে দুটি ড্র ও একটিতে হেরেছে সান্তোস। দলের জয় খরা কাটাতে ত্রাতার রূপ নিলেন নেইমার জুনিয়র। নিজে করলেন একটি গোল, আর পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ব্রাগান্তিনোর বিপক্ষে দল জিতেছে ২-০ গোল ব্যবধানে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তিস এফসি। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন নেইমাররা। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেন ১০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয় প্রতিপক্ষের ফুটবলাররা। তারা সান্তোসের গোলবারে মোট শট নেয় আটটি।

ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। প্রথমার্থ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয় আরও একটি গোল পায় সান্তোস এফসি। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানে।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ রাউন্ড শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। আর টেবিলের সবার ওপরে অবস্থান পালমেইরাসের। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৩৪ পয়েন্ট।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়