বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বাশাররা দায়িত্ব বুঝে নিচ্ছেন আজ, করবেন প্রথম বৈঠকও

বাশাররা দায়িত্ব বুঝে নিচ্ছেন আজ, করবেন প্রথম বৈঠকও

সংগৃহীত

বিসিবির নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুল বাশার সুমন। একইসঙ্গে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম। আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। আর প্রধান নির্বাচকের নিয়োগ পাওয়ার পর আজ বুধবার দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন বাশাররা।

গতকাল পবিত্র ওমরা হজ শেষে দেশে ফিরেছেন বাশার। এরপর আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্ব বুঝে নিবেন তিনি ও অন্যান্য পরিচালকরা। এরপর দুপুরে নিজেদের কক্ষে প্রথমবারের মতো চার সিলেক্টর মিলে করবেন বৈঠকও। জানা গেছে, একে অপরের সঙ্গে নিজেদের পরিকল্পনার কথা শেয়ার করবেন তারা।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের কাজ। আর এই সিরিজের জন্য ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন নিয়মিত চালু রয়েছে মিরপুর শেরে-ই বাংলাতে।

এর আগে নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় বাশার বলেছিলেন, ‘এক্সাইটেড অবশ্যই। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

সূত্র: ঢাকা পোষ্ট