সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য। আর মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও।
বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ নিয়ে বিনোদন জগতের তারকাদের মাঝেও চলছে টানটান উত্তেজনা। এর ব্যতিক্রম নন ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। আর প্রিয় তারকার এমন কীর্তিতে নিজেকে সামলাতে পারেননি কেয়া পায়েল।
মেসির এই অনন্য জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মেসির ছবির ক্যাপশনে উচ্ছ্বসিত কেয়া পায়েল লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’
উল্লেখ্য, ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফুটবলের প্রতি কেয়া পায়েলের এই টান ভক্ত-অনুরাগীদের বেশ নজর কেড়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)

.webp)
















