Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.59): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সংগৃহীত

বাগেরহাটের শরণখোলার এক বসতবাড়ি থেকে বন বিভাগ হেলে সাপ উদ্ধার করেছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার চালরায়েন্দা গ্রামের বেল্লাল চৌকিদার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অবমুক্ত করা সাপটি লম্বায় প্রায় ২ ফুট। 

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ প্রায় দুই ফুট লম্বা এই সাপটিকে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ওয়াইন্ড টিমের সদস্যরা বেল্লাল চৌকিদারের বসত বাড়ি থেকে সাপটিকে উদ্ধার আনে।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা বেল্লাল চৌকিদারের বাসা থেকে সাপটিকে উদ্ধার করি। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করি। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষ অনেক বেশি সচেতন হয়েছে আগের থেকে। স্থানীয় মানুষের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: