সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ইসলামী জীবন

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

সংগৃহীত

চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসের শেষ ও শাওয়াল মাসের শুরু অর্থাৎ ঈদুল ফিতরের তারিখ বেশির ভাগ মুসলিম দেশেই একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের শুরুতে কিছুটা মতপার্থক্য থাকলেও মাসের শেষ দিকে সেই ভিন্নতা থাকবে না। তার মতে, অধিকাংশ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।

সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউমকে দেওয়া বক্তব্যে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার রমজান হবে ২৯ দিনের। সব দিক বিবেচনায় নিয়ে বলা যায়, রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য দিন হলো বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

তিনি জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে আনুমানিক ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখার জন্য প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, সেই অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা