বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বীজ ব্যবসায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত

‘উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন’ স্লোগানে সিরাজগঞ্জের শাহজাদপুরে বীজ ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দপুর পর্যন্ত ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলার মশিপুর গোধুলিবেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় শতাধিক বীজ ব্যবসায়ী অংশগ্রহন করেন। বীজ ব্যবসায়ী হাজী আতাহার আলীর সভাপতিত্বে কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আনোয়ার সাদাত। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলার কৃষি অফিসার  কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক সিড-এর হেড অব সেলস কৃষিবিধ মো. এম. এ মনসুর লিওন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কৃষি বিদ মো. হাবিবুর রহমান, বগুড়া অঞ্চলের মানিক রাহা দাদা, মো ফেরদৌস আলম ও কৃষিবিদ মধুসূদন কুমার মন্ডল প্রমুখ। 

অনুষ্ঠানের বক্তারা ব্র্যাক সিডের বীজের গুনগনতমান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্র্যাক সীডের বীজে ফসল উৎপাদন কোন সমস্যা হয় না বরং ফলন বেশি হয় বলে ব্যবসায়ীরা তুলে ধরেন। এ কারণে আলোচনা শেষে সকল ব্যবসায়ী ব্র্যাক সিডের বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সকল বীজ ব্যবসায়ীরে ব্র্যাক সিড ফ্যামিলি গ্রুপে যুক্ত করেন। যেখানে সব ব্যবসায়ী বীজ সম্পর্কে তাদের মতামত তুলে ধরতে পারেন। অনুষ্ঠান শেষে গত আমন মৌসুমে পুরস্কারপ্রাপ্ত ডিলার এরং রিটেলাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

জনপ্রিয়