Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.62): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জিলহজ মাসের প্রথম ১০ দিন নেক আমল বাড়ানোর আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

জিলহজ মাসের প্রথম ১০ দিন নেক আমল বাড়ানোর আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ সালেহ আল-ফাওজান মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম ১০ দিন বেশি বেশি নেক আমল ও ইবাদত করার আহ্বান জানিয়েছেন। এই বরকতময় দিনগুলোতে নামাজ, দান-সদকা, রোজা এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্র্যান্ড মুফতি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল মহান আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় অধিক প্রিয়।

শায়খ সালেহ আল-ফাওজান বলেন, এই দিনগুলোতে মুসলমানদের বাধ্যতামূলক ইবাদতগুলো পালনে যত্নবান হওয়ার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত এবং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। এই ১০ দিন মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ নিয়ামত ও বরকত বর্ষিত হয়।

আরাফার দিনের রোজার ফজিলত তুলে ধরে গ্র্যান্ড মুফতি বলেন, হজযাত্রী ছাড়া অন্য মুসলমানদের জন্য এই দিন রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। এই একটি রোজা বিগত এবং আগত—মোট দুই বছরের গুনাহ মাফ করে দেয়।

এছাড়া যারা এবার কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। গ্র্যান্ড মুফতি মনে করিয়ে দিয়েছেন যে, কোরবানির নিয়ত করা ব্যক্তিরা জিলহজ মাসের শুরু থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত যেন তাদের নখ, চুল বা চামড়া না কাটেন। তিনি বলেন, এই আমল রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর অন্তর্ভুক্ত।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: