Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.58): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 125

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জিদানপুত্রের ভুলের খেসারত, দ্বিতীয় গোল মেসির

জিদানপুত্রের ভুলের খেসারত, দ্বিতীয় গোল মেসির

সংগৃহীত

আক্রমণের শুরুটা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। নিজেদের অর্ধ থেকে অনেক দূরে এগিয়ে এসে তিনি আলজেরিয়ার অংশে থাকা সতীর্থকে বল বাড়ান। যা কয়েকজনের পা ঘুরে বক্সের কিছুটা সামনে থাকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার শট নিয়েছেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিদানপুত্র লুকা জিদান সেই গতিময় বল থামাতে পারেননি। উল্টো তার কাছ থেকে ফিরতি বল পেয়ে ঠান্ডা মাথায় সেটি জালে জড়ান লিওনেল মেসি।

৬০ মিনিটে অধিনায়কের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল। এর মধ্য দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ (১৫) গোলদাতা রোনালদো নাজারিওকে স্পর্শ করলেন মেসি। সামনে আছেন কেবল জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

এর আগে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে মেসি বাঁ পায়ের  জাদুকরী শট নিয়েছেন বক্সের বাইরে ২৫ গজ দূর থেকে। যা দু‘হাত বাঁড়িয়ে স্পর্শ করলেও থামাতে পারেননি জিদান। 

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: