সংগৃহীত
মেট্রোরেলের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ঢাকা মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপন করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশির ব্যবস্থা আরও কার্যকর করতে এসব যন্ত্র বসানো হবে।
এ জন্য নিরাপত্তাসংক্রান্ত যন্ত্রপাতি সংগ্রহে ইতোমধ্যে অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান ১৯ অক্টোবর এ বিষয়ে ই-দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
নিরাপত্তা তল্লাশির কারণে যাত্রায় একটু বাড়তি সময় লাগলেও কি আপনি তা মেনে নেবেন?
#ঢাকামেট্রোরেল #মেট্রোনিরাপত্তা #ডিএমটিসিএল #গণপরিবহন #DhakaMetro















