সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) থেকে যথাক্রমে ১৪ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির কোনো লিংক ফেসবুকে পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনো লিংক পাওয়া গেলে তা জিআরপি ও আরএনবি-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হবে।
নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
সূত্র: ঢাকা পোষ্ট
.jpg)



.jpg)












