রোববার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুড়িগ্রামে তেলের লাইনে খেলনা মোটরসাইকেল

কুড়িগ্রামে তেলের লাইনে খেলনা মোটরসাইকেল

সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপন ট্রেডার্স নামে একটি পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় শুক্রবার (১০ এপ্রিল) থেকেই বাইকারদের এভাবে লাইনে দাঁড়াতে দেখা যায়।  

তবে এই লাইনে সবার নজর কাড়ে একটি ব্যতিক্রমী দৃশ্য। লাইনে দেখা যায় শিশুদের চার্জারচালিত একটি ছোট খেলনা মোটরসাইকেল।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার জুমার নামাজের পর নুর ইসলাম নামের এক বাইকার ওই খেলনা মোটরসাইকেলের লাইনে রেখে চলে যান। বিষয়টি মুহূর্তেই কৌতূহলের সৃষ্টি করে আশপাশের লোকদের মাঝে।

এ বিষয়ে ওই মোটরসাইকেলের মালিক নুর ইসলাম বলেন, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে তেল নেওয়ার সময় সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেবো।

এদিকে তেল সংকটের কারণে এমন অভিনব কৌশল গ্রহণ করায় বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়