সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইদ্রিস আলী (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৮ এপ্রিল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মাদক প্রতিরোধে মহাসড়কে পুলিশের এমন নজরদারি অব্যাহত থাকবে।

সূত্র: ঢাকা পোষ্ট