মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সংগীতশিল্পী হাসানের মাতৃবিয়োগ

সংগীতশিল্পী হাসানের মাতৃবিয়োগ

সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর প্রধান সদস্য হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

শিল্পীর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক টিংকু আজিজুর রহমান।

ফেসবুক পোস্টে টিংকু লিখেছেন, ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে হাসান আর্ক ফেসবুক পেজ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, মায়ের বিদায় একজন সন্তানের জীবনে এমন এক শূন্যতার সৃষ্টি করে, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

এই গভীর শোকের মুহূর্তে আর্ক ব্যান্ড পরিবারের পক্ষ থেকে হাসান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়