সংগৃহীত
টলিপাড়ার অন্দরের রাজনীতি, অসহযোগিতা কিংবা তথাকথিত ‘ব্যান কালচার’ কোনো কিছুই দমাতে পারল না টলিউড সুপারস্টার দেবকে। সব বাধা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থেকে মেগাস্টার দেব শুরু করলেন তার নতুন সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং। আর এই যাত্রায় তার সারথি হিসেবে পাশে আছেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
টিম ‘দেশু ৭’ নিয়ে শুটিং ফ্লোরে নামেন দেব। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের উপস্থিতিতে সিলমোহর দিয়ে দেব লিখেছেন, ‘শুটিং মোড অন’। ইন্ডাস্ট্রির জটিল সমীকরণে যখন অনির্বাণের মতো অভিনেতাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, তখন দেবের এই সাহসী পদক্ষেপ টলিউডে তাকে নতুন করে ‘রাজার রাজা’ হিসেবে প্রতিষ্ঠিত করল।
‘রঘু ডাকাত’ সিনেমায় অনির্বাণের অনবদ্য পারফরম্যান্সের পর থেকেই দেবের লক্ষ্য ছিল তার পরবর্তী বড় প্রজেক্টে এই অভিনেতাকে রাখা। যদিও ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এই জুটিকে রুখে দিতে চেয়েছিল, কিন্তু দেব ছিলেন পাহাড়ের মতো অটল। প্রিয় অভিনেতার পর্দায় প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝেও বইছে উচ্ছ্বাসের জোয়ার।
ভারতে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনীতির পাশাপাশি টলিউডের অন্দরেও ক্ষমতার রদবদল ঘটেছে। পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা যখন নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই পালাবদলের আবহেই নিজের প্রোডাকশনের কাজ শুরু করলেন দেব।
সম্প্রতি টলিউডে ‘ব্যান কালচার’ নির্মূল করতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে দেবের দেওয়া ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে যখন আর্টিস্ট ফোরাম উত্তাল, তখন দেবের এমন অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ ‘বুম্বাদা’। প্রসেনজিৎ পাল্টা প্রশ্ন তুলেছিলেন পাবলিক ফোরামে এই ধরণের চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)
















.webp)
.webp)