সংগৃহীত
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের অবকাঠামোতে হামলা চালানো হলে সরাসরি একই ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, “শত্রুদের জানা উচিত, তারা যাই করবে, নিঃসন্দেহে তারা এর সমান এবং তাৎক্ষণিক জবাব পাবে। আজ আমরা ‘চোখের বদলে চোখ’ আইনে চলছি, কোনো ছাড় ছাড়া, কোনো ব্যতিক্রম ছাড়া। যদি তারা অবকাঠামোর ওপর যুদ্ধ শুরু করে তাহলে আমরাও তাদের অবকাঠামোকে টার্গেট করব।”
ধারণা করা হচ্ছে ইরানের তেল ডিপোতে ইসরায়েলের হামলার ফলশ্রুতিতে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার।
সূত্র: ঢাকা পোষ্ট
.jpg)
.jpg)
















