সংগৃহীত
ইরানের অবরোধ আরোপ করা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবি করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে অন্য দেশগুলো আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, ইরান যেন হরমুজ আটকে রাখতে না পারে সেজন্য তারা তাদের সব ধরনের সক্ষমতার ওপর ব্যাপক হামলা চালাচ্ছেন। কিন্তু অন্য দেশগুলো এতে সহায়তা করছে না।
ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি অন্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রণালীতে সহায়তা করুন। কিন্তু তারা সহায়তা করতে আগ্রহী নয়। তারা বলে, তারা এতে জড়িত হবে না… আমি জানি আমরা সেসব দেশকে (বিপদের সময়) রক্ষা করব। কিন্তু আমাদের যদি কখনো সহায়তার প্রয়োজন হয়। তারা আসবে না।”
সূত্র: বিবিসি
সূত্র: ঢাকা পোষ্ট

















.webp)
.webp)

