রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ২য় দফা ভোটের আগে মমতা-অমিত শাহের তীব্র বাগযুদ্ধ

পশ্চিমবঙ্গে ২য় দফা ভোটের আগে মমতা-অমিত শাহের তীব্র বাগযুদ্ধ

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচার ঘিরে ব্যস্ততা তুঙ্গে। পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক ময়দানের উত্তাপও।

শনিবার অমিত শাহের একাধিক সভা এবং কর্মসূচি ছিল রাজ্যে। সেখান থেকে দুর্নীতি, আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি।

রাজ্যের এক সভায় অমিত শাহ বলেছেন, প্রতিবার ভোটের সময় দিদির গুন্ডারা ঝামেলা করে। তাই গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে যেন না দেখতে পাই। যদি বার হয় তা হলে পাঁচ তারিখের পর উল্টো করে ঝোলাব।

শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মমতা বন্দোপাধ্যায়ের একাধিক নির্বাচনী কর্মসূচিও ছিল। এরই মধ্যে একটি জনসভা থেকে অমিত শাহের মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।

মমতা বলেছেন, আমরা চেয়ারকে রেসপেক্ট করি। কিন্তু কী করে আপনি বলছেন... আপনি আরো ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে।

তিনি বলেন, হিংসার কথা বলছেন! আমি জানি, তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যারা আছেন, তাদের বলছি কেস করুন।

পাল্টা জবাবে অমিত শাহ বলেন, আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। কাল বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি। তিনি প্রশ্ন তোলেন, তো বলুন কী করব? কোলাকুলি করব?

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়