সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪টি পদে ৬৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদসংখ্যা: ১৪টি
লোকবল নিয়োগ: ৬৮ জন
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদসংখ্যা: ০১টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা।
পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ০৫টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা।
পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ০১টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শারীরিক শিক্ষা বিষয়সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: রসায়নবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: ডায়েটিশিয়ান
পদসংখ্যা: ০৮টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পুষ্টিবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: ভোকেশনাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ০৬টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: ইসিজি টেকনিশিয়ান
পদসংখ্যা: ০৮টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেডকোর্স সম্পন্ন।
পদের নাম: লিনেনকিপার
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: টিকিট ক্লার্ক
পদসংখ্যা: ০৮টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: রেন্ট কালেক্টর
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: সহকারী স্টুয়ার্ড/অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড
পদসংখ্যা: ০৭টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদসংখ্যা: ০২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: রেকর্ডকিপার
পদসংখ্যা: ০৮টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০৭টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬
সূত্র: ঢাকা পোষ্ট
.jpg)
.jpg)


















