সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী।
শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেরোবি ক্যাম্পাসে ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে আটক করে।
পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)










