মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

গাইবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

সংগৃহীত

গাইবান্ধায় বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলার সাত উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদন নবী টিটুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সাদুল্যাপুর উপজেলা বিএনপির আহবায়ক শামসুল আলম শামছুল, সদস্য সচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করতে গঠনমূলক বক্তব্য দেন।

জনপ্রিয়