মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সকল প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সকল প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী

সংগৃহীত

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরশুরাম ও ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগমনের উদ্বোধনী স্থান ও জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সরকার গঠনের ৬-৭ মাসের মাথায় উনি ফেনী সফরে আসছেন। ফেনীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সম্পর্ক আছে। আমাদের যে দাবিগুলো আছে, সেগুলা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা নির্বাচনের আগেও বলে আসছি। যেমন মুহুরী, কহুয়া ও মুছাপুর রেগুলেটর বাঁধ নির্মাণের কথা। মুহুরী-কহুয়া বাঁধ নির্মাণ কাজ আগামী বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুছাপুর রেগুলেটর আজ একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবির মধ্যে রয়েছে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন। এটা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর তার কার্যালয় থেকে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মেডিকেল কলেজের দাবিও আশা করি পূরণ হয়ে যাবে। কারণ ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও দিয়েছিলেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়েত আক্তার নূর, ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ফেনীর সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা নিয়ে ফেনী আসছেন। তিনি ফেনীবাসীর সকল দাবি পূরণ করবেন।

সূত্র: কালবেলা

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: