সংগৃহীত
গ্রেপ্তারকৃত সুমন বাপ্পী উপজেলার পাকুল্লা ইউনিয়নের আচারের পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পাকুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) ভোরে পাকুল্লা এলাকায় পরিচালনা করে হত্যা ও ভাঙচুর-অগ্নিসংযোগ মামলার পলাতক আসামি সুমন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: কালবেলা















