রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার

সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসয়ী পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর পার্শ্ববর্তী আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি দুপচাঁচিয়া উপজেলার একটি লোটো শো-রুমের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার একটি লোটো শো-রুমের সামনে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে ঢুকে পিন্টু আকন্দকে জোরপূর্বক বাইরে বের করে আনেন। পরে তাকে মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘীর দিকে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। ফুটেজে অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আব্দুল মোমিন/আরকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা