শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ঘুমন্ত স্বামী-স্ত্রীর শরীর অ্যাসিডে ঝলসে দিল প্রতিপক্ষ

ঘুমন্ত স্বামী-স্ত্রীর শরীর অ্যাসিডে ঝলসে দিল প্রতিপক্ষ

সংগৃহীত

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে স্বামী-স্ত্রীর শরীরের একাংশ ঝলসে গেছে। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অ্যাসিড দগ্ধরা হলেন-গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত কানছে প্রামানিকের ছেলে আয়নাল প্রামানিক (৫৫) ও তার স্ত্রী পারভীন আকতার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ী গ্রামের আয়নালের সঙ্গে কয়েক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে ওই প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত আয়নাল ও তার স্ত্রী পারভীন আকতারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত স্বামী-স্ত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মুক্তারুল আলম বলেন, আমরা কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা