শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

সংগৃহীত

আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীর হাতের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কর্মীর হাতের সহ-সভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আকতার ও সুরাইয়া আকতার সিনথিয়া।

জনপ্রিয়