Warning: file_get_contents(http://ipwho.is/34.6.77.89): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হজ শেষেও হাজিদের যেভাবে আমল করতে বললেন কাবার ইমাম

হজ শেষেও হাজিদের যেভাবে আমল করতে বললেন কাবার ইমাম

সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হাজিকে অভিনন্দন জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. ইয়াসির আদ দাওসারি।

শুক্রবার (০৫ জুন) পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এই অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, হজের পরেও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা আল্লাহর দরবারে হজের কবুলিয়ত ও বিশেষ অনুগ্রহের লক্ষণ।

জুমার খুতবায় শায়খ ড. ইয়াসির আদ দাওসারি উল্লেখ করেন, অন্তরের পবিত্রতা ও ইমানের ওপর অবিচল থাকার সবচেয়ে বড় ঢাল হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলা, নিয়মিত জিকির ও দোয়া করা এবং সৎ মানুষের সঙ্গ লাভ করা।

হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, চলতি বছরের হজ মৌসুম অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার পেছনে সৌদি সরকারের আন্তরিক প্রচেষ্টা ও চমৎকার সাংগঠনিক দক্ষতা অনবদ্য ভূমিকা রেখেছে। এ সময় তিনি আল্লাহর কাছে হাজিদের হজের কবুলিয়ত কামনা করেন এবং দুই পবিত্র মসজিদের সেবার মহান দায়িত্ব দেওয়ায় সৌদি রাজপরিবারের কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়


    Fatal error: Uncaught mysqli_sql_exception: MySQL server has gone away in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php:24 Stack trace: #0 /home/u483705982/domains/dainikbogura.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php(24): mysqli_query() #1 /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php(711): include('/home/u48370598...') #2 {main} thrown in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 24