Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.245): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ওপেনএআইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য মালিকানা অংশীদারত্বের আলোচনা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ে সরকারের সম্ভাব্য শেয়ার থেকে একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ গঠন করা হতে পারে। এই তহবিলের আয় সরাসরি নাগরিকদের মধ্যে বিতরণের প্রস্তাবও রয়েছে। এর মাধ্যমে এআই প্রযুক্তির অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

ট্রাম্প বলেন, প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে এমন কিছু ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, যাতে মার্কিন জনগণও এসব প্রতিষ্ঠানের অংশীদার হতে পারে।

অন্যদিকে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৫ সালের শুরু থেকেই বড় এআই প্রতিষ্ঠানে সরকারি মালিকানা অংশীদারত্বের ধারণা নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এদিকে সিনেটর বার্নি স্যান্ডার্সও এআই কোম্পানিগুলোর ওপর বিশেষ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, ওপেনএআই, অ্যানথ্রপিক ও এক্সএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো শেয়ারের মাধ্যমে ৫০ শতাংশ এককালীন কর পরিশোধ করবে। এতে জনগণ এআই প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে বলে তিনি মনে করেন।

তবে এ ধারণার সমালোচনাও রয়েছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেভিড স্যাকস সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, এআই শিল্প দ্রুত সম্প্রসারিত হওয়ায় প্রযুক্তি কোম্পানিগুলোর মালিকানা, নিয়ন্ত্রণ ও জনস্বার্থের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: