সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আরও এক হার, অবনমনের শঙ্কা বাড়ছে টটেনহ্যামের

আরও এক হার, অবনমনের শঙ্কা বাড়ছে টটেনহ্যামের

সংগৃহীত

সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের। প্রিমিয়ার লিগে একের পর এক পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে আরও দেবে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। নিজেদের সবশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হারায় ক্লাবটির সামনে প্রকট হয়ে দাঁড়িয়েছে রেলিগেশনের শঙ্কা।

টানা তৃতীয় হারের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে টটেনহ্যাম। তাদের নিচে রয়েছে কেবল বার্নলি ও উলভস। টটেনহ্যামের ওপরে অবস্থান করা দুই দল হচ্ছে ওয়েস্টহ্যাম ও নটিংহ্যাম ফরেস্ট। ওয়েস্ট হ্যাম তাদের চেয়ে ২ এবং নটিংহ্যাম ফরেস্ট ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে।

গতকাল রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে টটেনহ্যাম। ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে তারা। আক্রমণভাগ নষ্ট করেছে একের পর এক সুযোগ। এছাড়া রক্ষণভাগও ছিল বেশ অরক্ষিত। এরপরও প্রথমারর্ধে গোল করতে পারেনি কোনো দলই।

ম্যাচের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত স্পার্সদের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচের ৬১তম মিনিটে নর্দি মুকিয়েলের করা গোরে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। এদিকে পুরো ম্যাচেই বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেননি সন হিউয়েন মিন ও রিচার্লসনরা।

টটেনহ্যামের এমন বাজে পারফরম্যান্সে ধৈর্যের বাঁধ ভেঙেছে সমর্থকদের। ম্যাচ চলাকালেই স্টেডিয়ামের গ্যালারি থেকে কোচ ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে অনেককে।

এমএমএম/

সূত্র: ঢাকা পোষ্ট