সংগৃহীত
বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির ৫-৪ গোলের জয় চ্যাম্পিয়ন্স লিগের একাধিক রেকর্ড ভেঙেছে। আর এই ম্যাচকে লুইস এনরিকে তার কোচিং ক্যারিয়ারের সেরা বললেন।
মঙ্গলবার প্যারিসে হয়ে গেল সবচেয়ে বেশি গোলের সেমিফাইনাল। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় যে কোনো নকআউট পর্বে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ।
এর আগে স্পেন ও বার্সেলোনায় কোচিং করিয়ে একাধিক সাফল্য পেলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি এনরিকের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি ব্যাখ্যা দিলেন, ‘এই ধরনের তীব্রতাপূর্ণ ম্যাচ আমি আগে দেখিনি। এখন আর ভুলত্রুটি ধরার সময় নয়, আমাদের সবাইকে অভিনন্দন জানাতে হবে।’
তিনি বললেন, ‘আজ আমরা জেতার, ড্র করার এবং হারার দাবিদার। এটা অসাধারণ ম্যাচ। নিঃসন্দেহে একজন কোচ হিসেবে আমি আমার সেরা ম্যাচের দেখা পেলাম।’
ফাইনালে যেতে আগামী সপ্তাহের ম্যাচে কতগুলো গোল করতে হবে সেই হিসাব করে ফেলেছেন এনরিকে, ‘আমি আমার স্টাফদের জিজ্ঞাসা করেছি, এই ম্যাচ জিততে আমাদের কত গোল দরকার। তারা বলেছে, অন্তত তিনটি। বায়ার্ন তাদের স্টেডিয়ামে আরও শক্তিশালী। কিন্তু আমরা একই মানসিকতা দেখানোর চেষ্টা করব।’
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)



.webp)














