সংগৃহীত
চলতি বছর অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছিল আজিজুল হাকিম তামিমের দল। এরপর থেকে যুব দলের আর কোনো প্রোগ্রাম বা ম্যাচ হয়নি।
তবে ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে বিসিবি। ইতমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগও। চলছে ৫০ জন নিয়ে ট্রেনিং সেশনও। জুনিয়র টাইগারদের বর্তমান প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চলতি মাসে। যে কারণে নতুন প্রধান কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা।
বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে, প্রধান কোচ নাভিদের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। নতুন করে হান্নান সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছে বিসিবি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান কোচ হতে এখন পর্যন্ত এগিয়ে হান্নান। আগামী সপ্তাহে আসবে এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত।
এ দিকে যুবা দলের মেন্টর হিসেবে বড় চমকই দেখালো বিসিবি। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে মেন্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ড। এই সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে আছে, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)














.webp)


