বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

সংগৃহীত

উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ায় শীতের প্রকোপ বেড়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. শাহ আলম আজ সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ড নিশ্চিত করেছেন।

বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিলো ১১ দশমিক ৭ ডিগ্রি। অর্থাৎ প্রতিদিন গড়ে তাপমাত্রা কমছে।

মো. শাহ আলম বলেন, শনিবার সকাল থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা ও হিমেল বাতাস বইছে। সকাল ৯টায় জেলায় ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে।

সরেজমিনে দেখা যায়, পৌষের শুরু থেকেই হিমেল বাতাস ও কুয়াশার দাপট জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। সকাল থেকেই চারপাশ ঘন কুয়াশায় ঢাকা ছিলো। কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দিনেও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এদিকে শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই সকালে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকদের।

তবে রাস্তায় লোকজনের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা ও ভ্যানচালকেরা। আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা