বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

কুড়িগ্রামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড

কুড়িগ্রামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, পূর্বের থেকে আরও বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরেও বলেন, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহত আছে নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম। পুলিশ সদস্যদের সঠিক দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরাও ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা