শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

শীতে আঙুর খাবেন যে কারণে

শীতে আঙুর খাবেন যে কারণে

সংগৃহীত

আঙুর। সুস্বাদু এই ফলটি একটি শীতকালীন সুপারফুড। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। শীতে যত উপকারী খাবার আছে তার মধ্যে আঙুর অন্যতম। ছোট্ট এই মিষ্টি স্বাদের ফল খেতে নিশ্চয়ই আপনি বেশ পছন্দ করবেন? বিশেষ করে আপনার শীতকালীন খাদ্যতালিকায় আঙুরও যোগ করে নিন। শীতকালে আঙুর কেন উপকারী তা কি আপনি জানতে চান? চলুন জেনে নেওয়া যাক-

আঙুরের পুষ্টি

আঙুরে প্রচুর ভিটামিন সি এবং কে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদযন্ত্রের স্বাস্থ্যকে বজায় রাখতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই শীতকালে এ ধরনের স্বাস্থ্য সমস্যা এড়াতে নিয়মিত আঙুর খেতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

আঙুরে ভিটামিন সি থাকে, যা সর্দি-কাশি এবং ফ্লু প্রতিরোধে সহায়তা করে। শীতের সময়ে সর্দি-কাশি বা ফ্লুয়ের মতো সমস্যা খুবই সাধারণ। এ ধরনের সমস্যা এ সময়ে ঘরে ঘরে দেখা যায়। তাই ঠান্ডাজনিত সমস্যা থেকে বাঁচতে নিয়মিত আঙুর খাওয়ার অভ্যাস করুন।

হৃদরোগ দূরে রাখে

বর্তমানে অনেকেই হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছেন। আগেভাগে হৃদযন্ত্রবান্ধব খাবার খেলে এ ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়। আঙুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল থাকে যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

হজমের স্বাস্থ্য ভালো রাখে

শীতের সময়ে হজমে নানা সমস্যা দেখা দেয় অনেকের। ভারী খাবার বেশি খাওয়া এবং নড়াচড়া কম হওয়ার কারণে এসময় হজম অনেকটাই ধীর হয়ে যেতে পারে। শীতের খাবারের তালিকায় আঙুর রাখলে তা আপনাকে হজমের বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে। আঙুরে থাকা ফাইবার নিয়মিত মলত্যাগ এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

ত্বকের স্বাস্থ্য ভালো রাখে

শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের ত্বকে। এসময় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। যে কারণে আঙুর খেলে তা শীতেও ত্বককে ভালো রাখতে সাহায্য করে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা