সংগৃহীত
রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের জন্য আরও এক চালান ইউরেনিয়াম জ্বালানি নিরাপদে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষায়িত তিনটি ট্রাকে করে শনিবার এই জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়। এ নিয়ে রূপপুর প্রকল্পের জন্য মোট চারটি চালান এসে পৌঁছাল, যার মধ্যে প্রথম ইউনিটের দুটি এবং দ্বিতীয় ইউনিটের দুটি চালান রয়েছে।
দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী সুরক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন?
#RooppurNuclearPowerPlant #NuclearFuel #BangladeshPower #UraniumShipment #EnergySecurit











