সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সকল রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সুদৃঢ় ঐক্য অপরিহার্য। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গঠনে পারস্পরিক রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর মনসুন থিয়েটারে আয়োজিত 'গণতান্ত্রিক অভিযাত্রা' সেমিনার সিরিজের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্ব তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলেই দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ কতটা বাস্তবায়নযোগ্য?
#SalahuddinAhmad #NationalUnity #JulyUprising #DemocraticBangladesh #PoliticalInsight











