শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

মহেশখালী তৃতীয় এল এনজি টার্মিনাল বাঁচাতে ২ হাজার ৩০০ কোটি টাকা

মহেশখালী তৃতীয় এল এনজি টার্মিনাল বাঁচাতে ২ হাজার ৩০০ কোটি টাকা

সংগৃহীত

দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদে বড় অঙ্কের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে মহেশখালী-কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বড় আকারের এলএনজি কার্গো আমদানির সুযোগ তৈরি হওয়ায় সরকারের প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, নতুন এই টার্মিনালটির সংরক্ষণক্ষমতা বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের চেয়েও বেশি। ফলে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত এলএনজি মজুত রাখা এবং গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো অনেক সহজ হবে।

#জ্বালানিখাত #এলএনজিটার্মিনাল #মহেশখালী #EnergySecurity #BangladeshPower

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: