সংগৃহীত
বাংলাদেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে নিজেদের সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, ফেনীর ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তার ধারাবাহিকতায় নতুন আরও পাঁচটি প্রকল্পে তারা লেনদেন-সংক্রান্ত পরামর্শক সেবা প্রদান করবে। তিন ধাপের এই কর্মসূচির আওতায় দেশে মোট ছয়টি প্রকল্প বাস্তবায়িত হবে।
ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রযুক্তির ব্যবহার দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে কতটা এগিয়ে নেবে বলে মনে করেন?
#সৌরবিদ্যুৎ #এডিবি #নবায়নযোগ্য_জ্বালানি #বিদ্যুৎ_খাত #ADB_Bangladesh











