সংগৃহীত
অস্ট্রেলিয়াসহ পুরো ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের পণ্যের নতুন বাজার তৈরি ও ক্রেতা খুঁজতে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’। ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শকের এই আসরে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।
আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশের ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায়। বাকি ৫টি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগেই মেলায় তাদের পণ্য প্রদর্শন করছে।
প্রচলিত বাজারের বাইরে অস্ট্রেলিয়ার মতো নতুন বাজারে দেশীয় পণ্যের এই উপস্থিতি আমাদের রপ্তানি বৈচিত্র্য বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।
#রপ্তানি_বাজার #অস্ট্রেলিয়া #গ্লোবাল_সোর্সিং_এক্সপো #বাংলাদেশি_পণ্য #ExportBangladesh











