সংগৃহীত
বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্কে তৈরি হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
জাতীয় সংসদে এই চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দুয়ার খুলে যাবে। অন্যদিকে, এই চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।
জাপানের মতো বড় বাজারে এই শুল্কমুক্ত সুবিধা দেশের রপ্তানি খাতকে কতটা এগিয়ে নেবে বলে আপনি মনে করেন?
#বাংলাদেশ_জাপান #বাণিজ্য_চুক্তি #রপ্তানি_খাত #অর্থনীতি #BangladeshJapanEPA











