সংগৃহীত
বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আধুনিক শ্রেণিকক্ষ তৈরি ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক এই সংস্থার সহযোগিতা দেশের শিক্ষা খাতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
#শিক্ষাব্যবস্থা #ইউনেস্কো #ডিজিটালশিক্ষা #UNESCO #EducationBangladesh













