Warning: file_get_contents(http://ipwho.is/205.234.159.198): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। আহত হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো সহিংসতা বরদাশত করা হবে না। সকলের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: