Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.189): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় মামুন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরতলীর ঝোপগাড়ী ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভারব্রিজে ওঠার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুনের মৃত্যু হয়। এ সময় যাত্রী মুক্তার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত মুক্তার আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

বগুড়ার হাইওয়ে পুলিশের এসআই শহীদ জানান, “অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকশা চালক মামুন নিহত ও যাত্রী মুক্তার আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: