সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার

সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামের একটি বাড়ির পাশে খড়কুটোর মধ্য থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মন্ডলতোলা গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ি পাশে খড়কুটোর মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো হরিণাকুণ্ডু থানায় জমা দেওয়া হয়েছে। সবগুলো ককটেল তাজা অবস্থায় পাওয়া গেছে বলে জানান তিনি।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, গত রাতে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা ১২ টি ককটেল হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প থানায় জমা দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা