সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই আজিমুলকে হত্যা, গ্রেপ্তার ২

মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই আজিমুলকে হত্যা, গ্রেপ্তার ২

সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভুঁইয়ার (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মুরগি বিক্রির লুণ্ঠিত নগদ ৪ লাখ টাকা এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ।

নিহত আজিমুল কাদের ভুঁইয়া বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের মৃত মান্নান ভুঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পোল্ট্রি খামারের ব্যবসা করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনার মদন থানার ফতেপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) এবং কিশোরগঞ্জের কটিয়াদী থানার কায়েস্থ পল্লী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫)।

গোয়েন্দা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আজিমুল। তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগনে মো. উমর ফারুক বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে আত্মসাৎকৃত ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, নিখোঁজের প্রায় ১৫ দিন আগে ওই দুই শ্রমিককে খামারে নিয়োগ দিয়েছিলেন আজিমুল। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই শ্রমিকরা লাপাত্তা হয়ে যান এবং খামারের সব মুরগিও উধাও হয়ে যায়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, খামারের মুরগি বিক্রি করে টাকা আত্মসাৎ করতেই আজিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা