রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সোনার দাম ভরিতে ৭ হাজার বৃদ্ধির পর কমল ৩ হাজার

সোনার দাম ভরিতে ৭ হাজার বৃদ্ধির পর কমল ৩ হাজার

সংগৃহীত

গতকাল শনিবার সন্ধ্যায় দেশের বাজারে আবার কমল সোনার দাম। গতকাল সকালেই এক দফা দাম বাড়ানো হয়। এরপর রাতে আবার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। আজ রোববার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এবার ভালো মানের সোনার দাম কমেছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির আজকের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

এর আগে গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দরপতনের কারণে দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। গতকাল শনিবার সকালে দাম আবার ঠিক সেই পরিমাণ দাম বাড়ানো হয়।

গত সপ্তাহে সোনার দামে বেশ অস্থিরতা ছিল। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়। তার আগের দিন অর্থাৎ সোমবার সকাল-বিকেল দুই দফায় ১২ হাজার ১৪ টাকা কমে। তার আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। পশ্চিমা বিশ্বে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট।

ওঠানামার মধ্যে থাকলেও বিশ্ববাজারে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৪১৫ ডলার।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
জকসু নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা