Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.246): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

সংগৃহীত

সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল।

তবে সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্তরা। আজ সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত পড়শীও।

ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

এ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও সামিল হলেন সে স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’

সাবরিনা পড়শী

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা ১ লাখ ৫ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে ৫ হাজার সাতশর বেশি। বোঝার বাকি নেই, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও খুশি।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: